১১ অক্টোবর, ২০২৬
লিখিত ঘোষণাপত্রের দলিল
বাংলাদেশের বয়স ৫৫ বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি। ক্ষমতায় যারা গিয়েছে তারাই নিজেদের মতো করে মহান মুক্তিযুদ্ধ কে কুক্ষিগত করে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো। অথচ অসংখ্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ দিনমজুরের কাজ করে অসম্মানিত হয়েই মারা গিয়েছে চিকিৎসার অভাবে। এদেশের স্বাধীনতা কে বিতর্কিত করতে চায় বিএনপি-জামায়াত, এরা যতোবারই ক্ষমতায় গিয়েছে ঠিক ততবারই মুক্তিযুদ্ধের উপর আঘাত এসেছে। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডি -৩২ নাম্বার বাড়ি সরকারি মদদে ভাংচুর করা হয়েছে এমনকি সমগ্র দেশজুড়ে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছে পাকিস্তানপন্থী বিভিন্ন বিতর্কিত সংগঠন। জুলাই ২০২৪ কে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কে অস্বীকার করার চেষ্টা হয়েছে। দেশের শিক্ষালয় গুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে পারছে না। এমন গুরুত্বপূর্ণ বিষয়েও শাসক, নীতিনির্ধারক ও রাজনীতিবিদদের তেমন প্রতিক্রিয়া নেই। ৫ই আগষ্ট ২০২৪ এর পটপরিবর্তনের পর দেশজুড়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেয়ার মতো ঘটনা ঘটেছে। দুঃখজনক হলেও সত্যি দীর্ঘ ৫৫ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পায়নি। আমরা এমন এক ভঙ্গুর সময়ে মুক্তিযুদ্ধপন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক-৭১ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছি যখন দেশের গনতন্ত্রের সংকট, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতার ৫৫ বছর পরেও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই মুজিববাদী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক-৭১ এর দায়িত্ব নিচ্ছি। দেশবাসীকে স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া, এদেশের মানবাধিকার লঙ্ঘনকারী দেশ বিরোধী অপশক্তিকে শক্ত হাতে রুখে দিতে আমরা বদ্ধপরিকর। পাকিস্তান এজেন্সি দ্বারা পরিচালিত স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে স্বাধীনতা পুনরুদ্ধার করে মুজিববাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তির ডাক-৭১ এর ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী সকল সচেতন নাগরিক কে অনুরোধ করছি নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন। আজ আপনাদের সম্মুখে ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিচ্ছি আমরা সকল পরিস্থিতিতে এদেশের স্বাধীনতা রক্ষার্থে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাবো এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল নাগরিক কে সসম্মানে মাথা উঁচু করে সগৌরবে বসবাস করার সুযোগ করে দিবো -ইনশাহআল্লাহ।
জয় বাংলা জয় মুজিববাদ
