১২ অক্টোবর, ২০২৬
রূপকল্প, লক্ষ্য ও আদর্শিক ঘোষণা
• সার্বভৌমত্ব, মুজিববাদ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা: বাংলাদেশের মহান স্বাধীনতা, আদি সংবিধান, পবিত্র জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা অক্ষরে অক্ষরে অক্ষুণ্ণ রাখা। বাঙালির মুক্তির দিশারী, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদান ও সম্মানকে রাষ্ট্রীয় জীবনের সর্বোচ্চ বেদীতে সমুন্নত রাখা। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃতির হাত থেকে সুরক্ষিত করা এবং 'মুজিববাদ'-কে রাজনৈতিক ও আদর্শিক দর্শনের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
• দেশবিরোধী ও উগ্রবাদী অপশক্তির মূলোৎপাটন: উগ্র সন্ত্রাসবাদ, নব্য রাজাকার ও দেশবিরোধী চরমপন্থী শক্তি জামায়াতে ইসলামীসহ পাকিস্তান এবং অন্যান্য বিদেশী গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত সকল জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আপসহীন, সম্মুখ ও চূড়ান্ত রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা।
• মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক ঐক্য গঠন: মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও প্রগতিশীল মূলনীতির ভিত্তিতে দেশের আমজনতা এবং সচেতন নাগরিকদের একটি ইস্পাতকঠিন ও অবিভাজ্য মোর্চায় ঐক্যবদ্ধ করা।
• জাতীয় নিরাপত্তা ও জনমত গঠন: মুক্তিযুদ্ধের মূল ভাবাদর্শের পরিপন্থী যেকোনো উগ্রবাদী তৎপরতা, রাষ্ট্রদ্রোহী চক্র এবং বিদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত দেশীয় দল, ছদ্মবেশী সংগঠন বা এজেন্সির বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণসচেতনতা ও প্রতিরোধমূলক জনমত গড়ে তোলা।
• বাঙালি সংস্কৃতি ও প্রগতিশীলতার বিকাশ: হাজার বছরের বাংলা ভাষা, বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতি, গৌরবময় সাহিত্য ও ক্রীড়াঙ্গনকে সব ধরনের আগ্রাসন থেকে মুক্ত রাখা, সংরক্ষণ করা এবং এর বৈশ্বিক উন্নয়ন সাধন করা। প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ শক্তির আগ্রাসনের বিরুদ্ধে দেশের সমস্ত প্রগতিশীল শক্তিকে সাথে নিয়ে এক অপরাজেয় ও শক্ত রাজনৈতিক অবস্থান নিশ্চিত করা।
• বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সুরক্ষা ও রাষ্ট্রীয় অধিকার আদায়: স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের যেকোনো ধরণের ষড়যন্ত্র, হয়রানি ও আক্রোশ থেকে বীর মুক্তিযোদ্ধাদের পরিবার এবং মুক্তিযুদ্ধপন্থী আপামর জনতাকে সর্বোচ্চ আইনি ও সামাজিক সুরক্ষা প্রদান করা। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সামাজিক সম্মান, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বিক সুরক্ষার আইনি গ্যারান্টি দিতে সরকারকে বাধ্য করতে রাজপথের আপসহীন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া।
জয় বাংলা, জয় মুজিববাদ।
