১২ অক্টোবর, ২০২৬
জীবনবৃত্তান্ত আহ্বান
জরুরি বিজ্ঞপ্তি কেন্দ্রীয় কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (CV) আহ্বান বাংলাদেশের স্বাধীনতা, মহান সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, ‘মুজিববাদ’ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ও সম্মান রক্ষা করা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করার প্রত্যয়ে— মুক্তিযুদ্ধপন্থী রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১’-এর কেন্দ্রীয় কমিটিতে গঠনের জন্য যোগ্য, ত্যাগী ও পদ-প্রত্যাশী নেতৃবৃন্দের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে। জীবনবৃত্তান্ত (CV) জমা দেওয়ার সময়সীমা: ১২ অক্টোবর ২০২৬ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আবেদন পাঠানোর ঠিকানা: • হোয়াটসঅ্যাপ নম্বর: +5511995271358 আবেদনের সাথে যে সকল নথিপত্র সংযুক্ত করতে হবে: ১. সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি। ২. জাতীয় পরিচয়পত্রের (NID) স্পষ্ট ফটোকপি। ৩. শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদের (Certificate) কপি। ৪. গত ৫ই আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রমাণস্বরূপ স্থিরচিত্র (ছবি)। বিশেষ দ্রষ্টব্য: ৫ই আগস্ট ২০২৪-এর পরিবর্তিত পরিস্থিতিতে যারা দলের দুঃসময়ে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন, কেন্দ্রীয় কমিটিতে কেবল তাদের আবেদনই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। প্রতিকূল পরিস্থিতিতে নিষ্ক্রিয় কিংবা দলে অবদানহীন ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্দেশক্রমে— আল-রিয়াদ আদনান অন্তর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মুক্তির ডাক-৭১
